মাগুরায় কষ্টি পাথরের তৈরি একটি কালীমূর্তিসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে মাগুরা পুলিশ। আটককৃত মূর্তিটির মূল্য প্রায় এক কোটি টাকা,ওজন ২৪ কেজি।
সোমবার রাতে গোপন সূত্রের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল শহরতলীর আবালপুর দক্ষিনপাড়ায় অভিযান চালিয়ে মূর্তিসহ চার ব্যক্তিকে আটক করে।
এসময় দুটি দেশি অস্ত্রও আটক করা হয়। আটককৃতরা হলেন- সবুজ সিকদার ওরফে সাগর, রঞ্জু মোল্ল্যা, সোনা মোল্ল্যা  ও ভরসা মোল্ল্যা ।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম এ হাসেম খান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথমে সাগর ও রঞ্জুকে আটক করে পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার সোনা মোল্ল্যার বাড়ি থেকে কোটি টাকা মূল্যের কষ্টি পাথর, দুটি চাপাতি উদ্ধার হয় এবং বাড়ির মালিক সোনা মোল্লা ও তার ছেলে ভরসা মোল্লাকে আটক করা হয়।
আটককৃতদের আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে নিশ্চিত করেছে পুলিশ।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]