বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী বৃহস্পতিবার সন্ধ্যায় নয়া দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর সঙ্গে সাক্ষাত করলে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, তার সরকার সীমান্ত চূক্তি বাস্তবায়ন এবং তিস্তা চুক্তি প্রণয়নের জন্য একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। সীমান্ত চূক্তি বাস্তবায়ন ও তিস্তা চূক্তি প্রণয়নের ব্যাপারে দৃঢ় আস্থা ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশের স্পিকার ভারতের লোকসভার স্পিকার মীরা কুমারের আমন্ত্রণে বর্তমানে নয়া দিল্লিতে অবস্থান করছেন। সাক্ষাতকালে বাংলাদেশের স্পিকার এবং ভারতের প্রধানমন্ত্রী দু’দেশের মধ্যেকার দ্বি-পাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তারা দু-দেশের সম্পর্ক আরো উন্নয়নের লক্ষে উভয় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ নিয়েও কথাবার্তা বলেন।
বাংলাদেশ এবং ভারতের বর্তমান সম্পর্ক সর্বোচ্চ সন্তোষজনক পর্যায়ে রয়েছে এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
২০১০ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর এবং ২০১১ সালে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর বাংলাদেশ সফরকে দু-দেশের সম্পর্কের ক্ষেত্রে মাইল ফলক হিসেবে বৈঠকে উল্লেখ করা হয়।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের সাথে স্বাক্ষরিত সীমান্ত চূক্তি বাস্তবায়ন এবং তিস্তার পানি বন্টন চূক্তি স্বাক্ষরের বিষয়ে উল্লেখ করলে ড. মনমোহন সিং বলেন, এ-দুটি বিষয়ে ভারত বাংলাদেশের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।
ড. মনমোহন সিং বাংলাদেশ এবং ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানোর লক্ষে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, এই সুযোগ ব্যবহার করে বাংলাদেশ ভারতের সাথে তার বাণিজ্যিক ঘাটতি কমিয়ে আনতে পারবে। তিনি বাংলাদেশ এবং ভারতের বাণিজ্যিক ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে, তা দূর করতে তাঁর সরকার আরও তৎপর হবে বলে বাংলাদেশের স্পিকারকে আশ্বস্ত করেন।
স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী, দু-দেশের সংসদ সদস্যদের মধ্যে সফর বিনিময় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, এতে উভয় দেশের পার্লামেন্ট সদস্যরা উপকৃত হবেন।
মনমোহন সিং বাংলাদেশের নির্বাচনপূর্ব ও পরবর্তী সহিংসতারোধে সরকা পদক্ষেপের প্রশংসা করে বলেন, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করায় তিনি শেখ হাসিনা সরকারকে অভিনন্দন জানান।
বাংলাদেশ এবং ভারতের মধ্যে আর্থ-সামাজিক সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাওয়ায় উভয়েই সন্তোষ প্রকাশ করে বলেন, এ সম্পর্ককে আরো জোরদার করতে হবে। (সূত্র: বাসস)
[b]ঢাকা, ১৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
ড. মনমোহন সিংয়ের দৃঢ় আস্থা ব্যক্ত
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী বৃহস্পতিবার সন্ধ্যায় নয়া দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর সঙ্গে সাক্ষাত করলে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, তার সরকার সীমান্ত চূক্তি বাস্তবায়ন এবং তিস্তা চুক্তি প্রণয়নের জন্য





