[b]ঢাকা:[/b] এদেশের কিশোর-কিশোরীদের অন্যতম প্রিয় বই রকিব হাসানের ‘তিন গোয়েন্দা’। ছেলেবেলায় এই বই পড়েনি এমন পাঠক খুব কমই আছে। দীর্ঘদিন ধরে অগণিত কিশোর-কিশোরীর মন ও মননজুড়ে দারুণ প্রভাব বিস্তার করে আসছে গোয়েন্দা রহস্যের এই সিরিজ।
এবার বহুল পঠিত এই রহস্যগল্পের নাট্যরূপ আসছে টিভিতে। মাছরাঙা টেলিভিশনের প্রযোজনায় নির্মাণ হতে যাচ্ছে ধারাবাহিক নাটক ‘তিন গোয়েন্দা’। কাহিনী বিন্যাস ও নাট্যরূপ দিয়েছেন মাজহারুল হক পিন্টু। আর পরিচালনা করছেন আবুল হোসেন খোকন।
নাটকে ‘তিন গোয়েন্দা’র মূল তিন চরিত্র কিশোর,মুসা ও রবিনের ভূমিকায় অভিনয়ের জন্য তিনজন অভিনেতা খোঁজা হচ্ছে। ১৫ থেকে ১৮ বছর বয়সের মধ্যে আগ্রহীদের অভিজ্ঞতার বিবরণ ও ছবিসহ জীবনবৃত্তান্ত ই-মেইল করতে হবে [email protected] এই ঠিকানায়।
টাইম নিউজ/এসএমএ
শ্রেণীহীন
গোয়েন্দা হতে চাও? সিভি পাঠাও
ঢাকা: এদেশের কিশোর-কিশোরীদের অন্যতম প্রিয় বই রকিব হাসানের ‘তিন গোয়েন্দা’। ছেলেবেলায় এই বই পড়েনি এমন পাঠক খুব কমই আছে। দীর্ঘদিন ধরে অগণিত কিশোর-কিশোরীর মন ও মননজুড়ে দারুণ প্রভাব বিস্তার করে আসছে গোয়েন্দা রহস্যের এই সিরিজ।





