দেশে আইন-শৃঙ্খলার অবনতি মহামারী আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘গুম ও অপহরণ: নাগরিক উদ্বেগ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
আলোচক হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগ্রেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ এবং সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
বৈঠকে মূলপ্রবন্ধ পাঠ করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার।
আইন-শৃঙ্খলার অবনতির জন্য জবাবদিহিতার না থাকাকে দায়ী করে এএসএম শাহজাহান বলেন, আমরা দীর্ঘদিন ধরেই গুম, খুন অপহরণকে অবজ্ঞা করে আসছি। আর এ কারণে এগুলো বন্ধ না হয়ে আশঙ্কাজনক হারে বেড়েছে।
তিনি বলেন, যে সমাজে আইনের শাসন নেই, সে সমাজে সমস্যার সমাধানও নেই। আইনের শাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত হলো আইনের প্রতি জনগণের শ্রদ্ধাশীল হওয়া। আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আস্থাশীল হওয়া।
এএসএম শাহজাহান বলেন, জনগণ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধা হারালে আইন-শৃঙ্খলার অবনতি মহামারী আকার ধারণ করে।
এজন্য আইন প্রয়োগকারী সংস্থায় জড়িতদের কঠোর শাস্তিরও দাবি করেন তিনি।
তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলো ব্যর্থ হয়েছে।
[b]ঢাকা,৮ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
শ্রেণীহীন
আইন-শৃঙ্খলার অবনতি মহামারী আকার ধারণ করেছে: শাহজাহান
দেশে আইন-শৃঙ্খলার অবনতি মহামারী আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘গুম ও অপহরণ: নাগরিক উদ্বেগ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ





