খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং এলাকায় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো তিন শ্রমিক।
শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত তিনজনের মধ্যে একজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত শ্রমিকের নাম মো. খলিলুর রহমান (৩৫)। তিনি তাইন্দং এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
আহত তিনজন হলেন- একই এলাকার মন্দির মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম (৩২), মৃত-ছিদ্দিক মিয়ার ছেলে মো. আনোয়ার হোসেন (৩৫) ও মৃত ফরিদ মিয়ার ছেলে ফজর আলী (৪২)।
তবলছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গোলাম মোরশেদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার বেশ কয়েকজন শ্রমিক গাছ কাটার জন্য বগাপাড়া এলাকায় যান। সেখানে বিকেল ৫টার দিকে আকস্মিক বজ্রপাতে খলিলুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হন আরো তিন শ্রমিক।
এদের মধ্যে মো. সাইফুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর দু’জনকে তাইন্দং বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
[b]ঢাকা,২৫ শে মে (টাইম নিউজবিডি.কম)/কেএ[/b]
শ্রেণীহীন
মাটিরাঙ্গায় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং এলাকায় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো তিন শ্রমিক।





