নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সোমবার সকাল সাড়ে ১০টায় ফতুল্লার পঞ্চবটিতে ফকির অ্যাপারেলসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]