রাজধানীর ফকিরাপুলে মোটরসাইকেল চুরির সময় সাজু নামে এক ব্যক্তি হাতে নাতে ধরে গণধোলাই দিয়েছে জনগণ।
বুধবার দুপুর ১২টার দিকে চুরির সময় হাতেনাতে ধরা পড়লে তাকে গণধোলাই দেন প্রত্যক্ষদর্শীরা।
মোটরসাইকেলটির মালিক মো. শাহজাহান খান বলেন, ‘আমি ফরিকাপুলের সোনালী ব্যাংকের ক্যাশ অফিসার। প্রতিদিনের মতোই আমার মোটরসাইকেলটি অফিসের সামনে পার্কিং করে অফিসে প্রবেশ করি।
বেলা ১২টার দিকে সাজু নামে ওই ব্যক্তি আমার ওয়ালটন মোটরসাইকেলটি চুরি করতে গেলে এলাকাবাসী তাকে হাতে নাতে ধরে গণধোলাইন দেয়।’
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) দুলাল কুন্ড টাইমনিউজবিডিকে জানান, খবর পেয়ে পুলিশ সাজুকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়। চিকিৎসা শেষে সাজু ও মোটরসাইকেলের মালিককে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
তিনি বলেন, মোটরসাইকেল মালিক শাহজাহান থানায় একটি মামলা দায়ের করবেন।
[b]ঢাকা, জানুয়ারি ২৯ (টাইমনিউজবিডি.কম) // জিই
[/b]
শ্রেণীহীন
ফকিরাপুলে মোটর সাইকেল চোরকে গণধোলাই
রাজধানীর ফকিরাপুলে মোটরসাইকেল চুরির সময় সাজু নামে এক ব্যক্তি হাতে নাতে ধরে গণধোলাই দিয়েছে জনগণ। বুধবার দুপুর ১২টার দিকে চুরির সময় হাতেনাতে ধরা পড়লে তাকে গণধোলাই দেন প্রত্যক্ষদর্শীরা।





