বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা।
ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাংটিয়া সীমান্ত এলাকায় তল্লাশি শুরু করেন বিজিবি সদস্যরা। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পোশাকের চালান ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় তৈরি পোশাকগুলো উদ্ধার করে জব্দ করা হয়। এসব পোশাকের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৬০ হাজার ৫০০ টাকা।
ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজিদ বলেন, সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান ও নজরদারি চালানো হচ্ছে। চোরাচালানসহ সীমান্ত অপরাধ দমনে এ তৎপরতা অব্যাহত থাকবে।
এস











