পুলিশের অভিযানে গ্রেফতার সাতক্ষীরার ৩ মাদরাসা শিক্ষকের প্রত্যেককে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মদ তাদের শুক্রবার দুপুরে বিনাশ্রম এ কারাদণ্ড দেন।
কারাদণ্ড প্রাপ্ত শিক্ষকরা হলেন, জামায়াত নেতা সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙা গ্রামের ছানাউল্লাহ বিশ্বাসের ছেলে আব্দুস সাত্তার (৫৯), একই উপজেলার বন্দকাটি গ্রামের মনিরউদ্দিন গাজীর ছেলে মাওলানা আব্দুল জব্বার (৫৮) ও চাঁচাই গ্রামের শহর আলীর ছেলে আব্দুস সামাদ (৫৭)।
তারা সকলে মুকুন্দপুর চৌমুহুনী দারুল উলুম সিনিয়র ফাজিল মাদরাসার শিক্ষক।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রহমান জানান, নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির পরিকল্পনাকালে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুকুন্দপুর চৌমুহুনী থেকে আব্দুস সাত্তার, আব্দুল জব্বার ও আব্দুস সালাম নামের ৩ শিক্ষককে গ্রেফতার করা হয়।
তাদেরকে শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের প্রত্যেককে ২ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এদিকে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোসলেম উদ্দীন ও সেক্রেটারি মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তির দাবি করেছেন।
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
সেই ৩ মাদরাসা শিক্ষককে কারাদণ্ড
পুলিশের অভিযানে গ্রেফতার সাতক্ষীরার ৩ মাদরাসা শিক্ষকের প্রত্যেককে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মদ তাদের শুক্রবার দুপুরে বিনাশ্রম এ কারাদণ্ড দেন





