দু'দিনের কালবৈশাখী ঝড়ে মাদারীপুরের প্রায় ৩ শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ে এসব এলাকার কাঁচা-পাকা বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে গেছে প্রায় ২ সহস্রাধিক গাছপালা।
বুধবার সন্ধ্যায় ও আজ বৃহস্পতিবার দুপুরে আঘাত হানা কালবৈশাখী ঝড়ে এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, বুধবার সন্ধ্যায় ও বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার খোয়াজপুর, পাঁচখোলা ও ছিলারচরসহ আরো বেশ কয়েকটি ইউনিয়নের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়।
ঝড়ে খোয়াজপুর ইউনিয়নের বাবনাতলা, গোবিন্দপুর, চরগোবিন্দপুর, মঠেরবাজার, পখিরা, খোয়াজপুর-টেকেরহাট, পাঁচখোলা ইউনিয়নের পাঁচখোলা, মহিষেরচর, বাহেরচর কাতলা, তাল্লুক এবং ছিলারচর ইউনিয়নের স্বনির্ভর, আউলিয়াপুর, রঘুরামপুর গ্রামের প্রায় ৩ শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়।
এসময় আঞ্চলিক সড়কের পাশে দোকানপাট, ঘরবাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের সময় আঞ্চলিক বিভিন্ন সড়কের ওপর গাছপালা ভেঙে পড়ায় দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। ঝড়ে এসব গ্রামের ২ সহস্রাধিক গাছপালা উপড়ে পড়ে। সেই সাথে কাঁচাপাকা বোরো ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
৩ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত
দু'দিনের কালবৈশাখী ঝড়ে মাদারীপুরের প্রায় ৩ শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ে এসব এলাকার কাঁচা-পাকা বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে গেছে প্রায় ২ সহস্রাধিক গাছপালা।





