ভোলার মেঘনার ইলিশা বিশ্বরোড এলাকায় মঙ্গলবার রাত ১১টার দিকে একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা ইলিশ আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা রাকিব উল হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম মেঘনায় অভিযান চালায়। এ সময় মেঘনার ইলিশা বিশ্বরোড এলাকায় একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ৫০ মণ জাটকা ইলিশ আটক করা হয়।
পরবর্তীতে আটক লঞ্চটি ছেড়ে দেওয়া হয়। আটককৃত মাছ স্থানীয় অসহায়, দুস্থ ও ছিন্নমূল পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
এর আগে অপর এক অভিযানে মেঘনার বিভিন্ন পয়েন্ট থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে কোস্টগার্ড। পরে সেগুলো ফেরিঘাট এলাকায় আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
২০১৩ সালের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চির নিচে জাটকা ইলিশ ধরা, মজুদ, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ। মেঘনায় ইলিশ উৎপাদন বৃদ্ধি লক্ষে জাটকা নিধন বন্ধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।
শ্রেণীহীন
ভোলার মেঘনায় ৫০ মণ জাটকা ইলিশ আটক
ভোলার মেঘনার ইলিশা বিশ্বরোড এলাকায় মঙ্গলবার রাত ১১টার দিকে একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা ইলিশ আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।





