কক্সবাজার সমুদ্রসৈকতে স্পিডবোটের ধাক্কায় তাজুল ইসলাম (২৫) নামের এক পর্যটক নিহত হয়েছেন।
রোববার বেলা ১১ টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতে লাবনী পয়েন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্পিডবোটের চালক জিয়াবুলকে আটক করা হয়েছে।
নিহত তাজুল ইসলাম বগুড়া জেলার নজরুল ইসলামের ছেলে এবং ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। তবে বিশ্ববিদ্যালয়ের নাম জানা যায়নি। তাজুল একটি বেসরকারি কোম্পানীতে চাকরিও করেন।
কক্সবাজার পর্যটন পুলিশের ওসি জাকের হোসেন মাহমুদ জানিয়েছেন, কক্সবাজার সমুদ্রসৈকতে লাবনী পয়েন্টে গোসল করতে নেমে স্পিডবোটের ধাক্কায় এ পর্যটক আহত হয়। উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে ওখানে বেলা সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় ফরিদুল আলমের মালিকানাধিন স্পিডবোটের চালক জিয়াবুলকে আটক করা হয়েছে।
পর্যটকের বন্ধু জসীম উদ্দিন জানান, তারা তিনি বন্ধু কক্সবাজার বেড়াতে আসেন। সকালে সাগরে গোসল করতে নেমে এ ঘটনার শিকার হন।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]