রোববার (২৫ অক্টোবর) পর্যটন গমনবিষয়ক আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
এর আগে ২০২৪ সালের অক্টোবরে সেন্টমার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের ভ্রমণসংক্রান্ত ১২টি নির্দেশনা জারি করেছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার।
দ্বীপের বাসিন্দা ও জনপ্রতিনিধিদের ভাষ্য, এসব বিধিনিষেধের কারণে গত এক বছরে পর্যটন ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে। জীবিকা নির্বাহের চাপ থেকে কিছু বাসিন্দার মধ্যে গাছ কেটে ফেলা ও অবাধে মাছ ধরার মতো কর্মকাণ্ডও দেখা গেছে বলে তাঁরা জানান।
এ পরিস্থিতিতে দ্বীপের বাসিন্দা ও ব্যবসায়ীরা বর্তমান সরকারের কাছে দ্রুত বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানান।
তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা বিধিনিষেধের মধ্যে যেগুলো যৌক্তিক, সেগুলো বহাল রাখা হতে পারে।
এস
















