[b]রাবি:[/b] ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা ক্যাম্পাসে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের পশ্চিম গেটে তারা এ বোমা বিস্ফোরণ ঘটায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়,দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের পশ্চিম গেটের সামনে বিকট শব্দে একটি হাতবোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় রাবি ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সুদীপ্ত সালামের নেতৃত্বে ৮-১০ জন দলীয় নেতাকর্মী ঘটনাস্থলে ছিলেন।
তারা আরো জানায়, সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই ছাত্রলীগ এ বিস্ফোরণ ঘটিয়েছে।
রাবি ছাত্রলীগ নেতা সুদীপ্ত সালাম বোমা বিস্ফোরণের বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন,বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছাত্রদল-শিবিরকে বিতাড়িত করতে ছাত্রলীগের শক্তি রয়েছে। যে কোন মূল্যে ক্যাম্পাস থেকে মৌলবাদী শক্তিকে বিতাড়িত করা হবে।
এ ব্যাপারে মতিহার থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন,ক্যাম্পাসে ককটেল বা বোমা বিস্ফোরণের কোন খবর আমাদের জানা নেই।
শ্রেণীহীন
ছাত্রলীগের বোমায় প্রকম্পিত রাবি
ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা ক্যাম্পাসে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের পশ্চিম গেটে তারা এ বোমা বিস্ফোরণ ঘটায়





