সাতক্ষীরায় মহেন্দ্র ও ইঞ্জিনভ্যানের ধাক্কায় ৮ জন আহত হয়েছেন। চৈত্রসংক্রান্তি উপলক্ষে শিবস্নান করতে যাওয়ার পথে সাতক্ষীরা-আশাশুনি সড়কের বুধহাটা ইউনিয়ন পরিষদ মোড়ে সোমবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আশাশুনি উপজেলার বাঁকা গ্রামের রত্না ঘোষ (২৫),একই গ্রামের সবিতা রানী মন্ডল (২৮),সঞ্জীব মন্ডল (৩০),দীপঙ্কর মন্ডল (৩৫),রণজিৎ মন্ডল (৩৩),শম্পা রানী ঘোষ (২২),ডাবলু ঘোষ (৩২) ও সমীর সরকার (৩৭)। এদের মধ্যে ৪জনকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,উপজেলার বাঁকা গ্রাম থেকে একটি ইঞ্জিনভ্যানে করে ১২ জন পুণ্যার্থী সকালে কালীগঞ্জের বালাপোতায় শিবস্নানে যাচ্ছিলেন। বুধহাটা ইউনিয়ন পরিষদের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মহেন্দ্রের  সঙ্গে ইঞ্জিনভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা ৮ যাত্রী আহত হন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]