[b]ঢাকা[/b]: রাজধানীর রূপসী বাংলা হোটেলের সামনে বাসচাপায় অজ্ঞাত পরিচয়ের এক পথচারী নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিখে গাবতলী থেকে গুলিস্তানগামী ৮ নম্বর বাসচাপায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় বাসটি পথচারীকে বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারীর মৃত্যু হয়। তবে চালক বাস নিয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
শ্রেণীহীন
রাজধানীতে বাসচাপায় পথচারী নিহত
রাজধানীর রূপসী বাংলা হোটেলের সামনে বাসচাপায় অজ্ঞাত পরিচয়ের এক পথচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিখে গাবতলী থেকে গুলিস্তানগামী ৮ নম্বর বাসচাপায় এ দুর্ঘটনা ঘটে।





