অনেক জল্পনা কল্পনা শেষে দেশে ফিরেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। যুক্তরাষ্ট্রে দেড় মাসের দীর্ঘ সফর শেষে দেশে ফিরেন তিনি।
সোমবার ভোর ৫টায় আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে দেশে ফেরেন তিনি।
উল্লেখ্য, গত ৩ মার্চ মাসে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের শুরুতেই দেড় মাসের দীর্ঘ সফরে সস্ত্রীক যুক্তরাষ্ট্র যান তিনি। তার অবর্তমানে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক সিইসির রুটিন দায়িত্ব পালন করেন।
অবশ্য সিইসির এ সময়ের সফর আলোচিত সমালোচিত হয় বিভিন্ন মহলে। এ নিয়ে বিস্ময়ও প্রকাশ করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
সিইসি দেশে থাকাকালে প্রথম দুই ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধাপের ভোটগ্রহণের সময় যুক্তরাষ্ট্রেই অবস্থান করেন তিনি।
উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারিতে শুরু হয়ে পাঁচ দফায় ৩১ মার্চ পর্যন্ত দেশের অধিকাংশ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
দীর্ঘ সফর শেষে দেশে ফিরলেন সিইসি
অনেক জল্পনা কল্পনা শেষে দেশে ফিরেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। যুক্তরাষ্ট্রে দেড় মাসের দীর্ঘ সফর শেষে দেশে ফিরেন তিনি। সোমবার ভোর ৫টায় আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে দেশে ফেরেন তিনি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন জাতীয় নির্বাচনের মতোই গুরুত্বপূর্ণ: সিইসি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে জাতীয় সংসদ নির্বাচনের মতোই সমান গুরুত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, পুরো নির্বাচনি কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে চায়।
আন্দোলনকারীরা ভারতের সিইসি’র পদত্যাগ চাইছেন কেন !
ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন কার্যক্রম ঘিরে বিক্ষোভ করছেন বিরোধীরা। তাদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটাধিকার হারিয়েছেন লাখ লাখ নয়, বরং কয়েক কোটি যোগ্য ভোটার। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক মুসলিম রয়েছেন।
সিইসির পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা সিজেপির
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং নির্বাচনী ব্যবস্থার সংস্কারের দাবিতে ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কয়েকটি ছাত্র সংগঠন। আন্দোলনকারীরা বলছে, শুধু সিইসির পদত্যাগ নয়, নির্বাচনী ব্যবস্থায় সংস্কার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
সিইসির পদত্যাগ ছাড়া নির্বাচনে অংশ নেওয়া অর্থহীন: অভিজিৎ দীপকে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদে থাকলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁর অভিযোগ, জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কতটা নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এমনকি ভোটের ফল আগেই নির্ধারণ করে রাখার আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।
নারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নারীদের অংশগ্রহণের চেয়ে গুরুত্বপূর্ণ তাদের কার্যকর অংশগ্রহণ। এজন্য নারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
















