[b]মস্কো:[/b] ভোটারদের প্রকৃত ইচ্ছার ভিত্তিতে প্রতিষ্ঠিত বাংলাদেশের যে কোন সরকারকে সব রকমের সহযোগিতা দিতে প্রস্তুত রাশিয়া। সদ্য সমাপ্ত দশম জাতীয় সংসদ নির্বাচনের পর দেশটির তরফে শুক্রবার এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও গণমাধ্যম বিভাগের বিবৃতিতে বলা হয়, ৫ই জানুযারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে ন্যাশনাল লীগ (আওয়ামী লীগ) বিজয়ী হয়েছে।
কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে- প্রধান বিরোধী শক্তি ওই নির্বাচন বয়কট করেছে। বিবৃতিতে বলা হয়, রাশিয়া বাংলাদেশের এমন সরকারের সঙ্গে গঠনমূলক অংশিদারিত্বপূর্ণ যে কোন সহযোগিতা দিতে প্রস্তত রয়েছে, যে সরকার দেশের ভোটারদের প্রকৃত ইচ্ছায় নির্বাচিত হবে।
একই সঙ্গে দেশটি আশা করে বন্ধুপ্রতীম বাংলাদেশের কর্তৃপক্ষ ও বিরোধী দল কেউই সাংবিধানের সীমানার বাইরে যাবে না। তারা অভ্যন্তরীন রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে উদ্যোগী হবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও সুদৃঢ় করবে।
‘প্রকৃত ভোটে' নির্বাচিত সরকারের পাশে থাকবে রাশিয়া
ভোটারদের প্রকৃত ইচ্ছার ভিত্তিতে প্রতিষ্ঠিত বাংলাদেশের যে কোন সরকারকে সব রকমের সহযোগিতা দিতে প্রস্তুত রাশিয়া। সদ্য সমাপ্ত দশম জাতীয় সংসদ নির্বাচনের পর দেশটির তরফে শুক্রবার এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও গণমাধ্যম বিভাগের বিবৃতিতে বলা হয়, ৫ই জানুযারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে ন্যাশনাল লীগ (আওয়ামী লীগ) বিজয়ী হয়েছে।
শান্তি আলোচনা হলেও ইউক্রেনে হামলা চলবে : রাশিয়া
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু হলেও সামরিক অভিযান বন্ধ বা সীমিত করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। সোমবার (২৬ অক্টোবর) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আনাদোলু এজেন্সির।
রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে প্রাণ গেল কুমিল্লার সাগরের
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনার মো. সাগর (২৪) নামে এক বাংলাদেশি যুবক। যুদ্ধে অংশ নিলে ৩০ লাখ টাকা পাওয়া যাবে—এমন প্রলোভনে পড়ে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। চলতি বছরের মে মাসে যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ ছিল না।
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া
রাশিয়ার কামচাতকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭।
চাকরির প্রলোভনে রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির
নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় পাঠানোর পর দেশটির সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তাঁদের মধ্যে ড্রোন হামলায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক আটক
রাশিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানের এক সাংবাদিককে গ্রেপ্তারের কথা জানিয়েছে মস্কো। দেশটির পূর্বাঞ্চলীয় সাখালিন দ্বীপ থেকে তাঁকে আটক করা হয়েছে বলে মঙ্গলবার রুশ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়।
















