চাঁদপুরের বাকিলা নামক স্থানে তৈলবাহী একটি ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার বিকাল আনুমানিক সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। এর পর থেকে চাঁদপুরের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
ট্রেনের চালক মউন উদ্দিন খান বলেন,চট্টগ্রাম থেকে ট্রেনটি চাঁদপুরে যাচ্ছিল। অতিরিক্ত চাপের কারণে বগিগুলো লাইনচ্যুত হয়ে যায়। লাইনচ্যুত হোওয়া বগির প্রতিটিতে ৬ হাজার গ্যালন তেল রয়েছে।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]