নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনীতে ডাকাত দলের ২ সর্দার নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন মোক্তার হোসেন। সে ক্রসফায়ারে নিহত দানিয়েল ডাকাতের শিষ্য ও মরদাসাদী গ্রামের ডাকাত সর্দার জাকির হোসেনের ছেলে।
অপরজন হলো, জোগারদিয়া গ্রামের মো. শহীদ মিয়ার ছেলে আন্তঃজেলা ডাকাতদলের সর্দার আলআমিন ওরফে আপ্টু। সোমবার রাত সাড়ে ১০টায় উচিত্পুরা ইউনিয়নের আতাদী চকে এই গণপিটুনীর ঘটনাটি ঘটে। পুলিশ এ সময় কয়েকরাউণ্ড গুলি ছুড়ে।
এলাকাবাসীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন জানান, গত কয়েকদিন ধরে আতাদীসহ আশপাশ এলাকায় ডাকাতদল হানা দেয়ায় স্থানীয়রা রাতে গোপনে পাহারার ব্যবস্থা করে। সোমবার রাত ১০ টায় স্থানীয়রা উপজেলার আতাদী চকে সংঘবদ্ধ একদল ডাকাত ডাকাতির প্রস্তুতির জন্য সমবেত হয়।
ওই সময়ে এলাকাবাসী টের পেয়ে থানা পুলিশকে খবর দেয় এবং ডাকাতদের ধাওয়া করে। ডাকাত সদস্যদের বেশিরভাগ সদস্য পালিয়ে যাওয়ার চষ্টো করে।
একপর্যায়ে পূর্ব আতাদী ও কাদিরদিয়া এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন মোক্তার ও আল আমিনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ২ ডাকাত সর্দার মারা যায়।
খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। পুলিশ জানায়, মোক্তার ও আল আমিনের বিরুদ্ধে আড়াইহাজার সহ বিভিন্ন থানায় একাধিক হাইওয়েসহ ডাকাতি, হত্যা, গুমসহ বিভিন্ন মামলা রয়েছে।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ
[/b]