২০১৪ সালে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত গত ৩ মাসে ৭৬টি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে ১১৭টি চূড়ান্ত প্রতিবেদন দাখিল ও ১২৩টি চার্জশীটও অনুমোদন করেছে দুদক।
বুধবার দুপুরে মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুদকের সচিব মো: ফয়জুল রহমান চৌধুরী এ তথ্য জানান। এ সময় দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
দুদক সচিব বলেন, গত মার্চ মাসে মামলা দায়েরের মধ্যে উল্লেখযোগ্য হলো সরকারি ৭ একর সম্পত্তি কম মূল্যে বরাদ্দ প্রদান করে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০টাকা ক্ষতিসাধন পূর্বক আত্মসাত করার অভিযোগে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরের বিরুদ্ধে মামলা  এবং পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে মেসার্স অরবিট ইন্টারন্যাশনালের নামে ওরিয়েন্টাল ব্যাংকের ভূয়া চলতি হিসাব খোলে উক্ত ব্যাংকের সাত কোটি ৫০ লাখ ৮৪ হাজার ৬৩৪ টাকা আত্মসাতের অভিযোগে কাওরান বাজার শাখার ওরিয়েন্টল ব্যাংকের ম্যানেজার মো আতিকুল ইসলাম খানসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দেয় কমিশন।
তিনি বলেন,গত তিন মাসে দুদকে ২১৭০টি অভিযোগ জমা পড়ে কমিশন। কমিশনের তফসিলভুক্ত না হওয়ায় ১৭৬৪টি আভিযোগ বাদ পড়ে এবং যাচাই বাছাই শেষে ৩৩৭ টি অভিযোগ অনুসন্ধানের জন্য গৃহীত হয়।
তিনি বলেন, ৩৩৭টি মধ্যে যাচাই বাছাই শেষে অনুসন্ধানের জন্য গৃহীত প্রতিবেদনের সংখ্যা ৪২টি বলে তিনি জানান।এর মধ্যে গত তিন মাসে মামলা নিষ্পত্তি সংখ্যা ২৩টি সাজা হয়েছে ৬টি এবং খালাস সংখ্যা ১৭টি বলে সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ্য করেন।
তিনি বলেন,এছাড়া মার্চ মাসে ৩৭টি মামলার চার্জশীট দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন এবং এ সকল মামলায় ৯২ জনকে অভিযুক্ত করা হয়েছে বলে তিনি জানান।
[b]ঢাকা,একে,২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]