অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সঠিক ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। বৃহস্পতিবার মানিকগঞ্জের শিবালয় উপজেলা কমপ্লেক্সে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন ।
নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে এসময় নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মোবারক, মোহাম্মদ আবু হাফিজ, মো. শাহ নেওয়াজ, সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মাসুদ করিম ও নির্বাচন কমিশনের উর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সিইসি শিবরামপুর গ্রামে স্বর্ণারাণীর তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটারের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্ধোধন শুরু করেন।
রকিবউদ্দীন আহমদ বলেন,যাদের জন্ম ১ জানুয়ারি ১৯৯৭ সালে বা তার আগে এবং যারা ইতোপূর্বে ভোটার হতে পারেননি তাদের এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
তিনি আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদের জন্য প্রতিটি এলাকায় নিবন্ধন কেন্দ্র থাকবে। তথ্য সংগ্রহকারীরা এ সময়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ভোটার হওয়ার যোগ্যদের তথ্য সংগ্রহ করবেন। আর ভোটার হওয়ার যোগ্য কেউ বাদ পড়লে তিনি সংশ্লিষ্ট এলাকার নিবন্ধন কেন্দ্রে গিয়েও ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত হতে পারবেন।
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে জড়িত সব কর্মকর্তার সহযোগিতা কামনা করেন সিইসি। একইসাতে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা সর্তকতার সঙ্গে ভোটার হবেন। কোনভাবেই দুইবার ভোটার হওয়ার সুযোগ নেই। সব তথ্য সঠিকভাবে দেবেন।
তিনি আরও বলেন, বিগত ২০০৭ সালের অপারেশন নবযাত্রার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশে ছবিসহ ভোটার তালিকা করা হয়। তারই ধারাবাহিকতায় আমরা ভোটার তালিকা হালনাগাদ করতে যাচ্ছি। এই প্রকল্পে সবার সহযোগিতা দরকার।
এসময় নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মোবারক বলেন, ভোটার তালিকা হালনাগাদ একটি বিশাল কাজ। কমিশনের পক্ষ থেকে আমরা এ কাজে আপনাদের সহযোগিতা কামনা করছি।
সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা চাই ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের মান যেন আরও বৃদ্ধি পায়। কমিশনের প্রতি অনুরোধ থাকবে জাতীয় পরিচয়পত্রের ছবি যাতে আরো স্পষ্ট ও সুন্দর হয়। ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মকর্তা। কমিশন যে নির্দেশ দিবে তা আমরা যথাযথভাবে পালন করব।
তিনি বলেন, আমি একটি বিষয় মনে করিয়ে দিচ্ছি, পার্শ্ববর্তী কোনো দেশের নাগরিক যাতে আমাদের দেশে ভোটার হতে না পারে। তারা আমাদের নাগরিক পরিচয় দিয়ে বিদেশে যাবে এবং নানা কুকর্ম করে আমাদের দেশের জন্য বদনাম বয়ে আনবে। তাদেরকে ঠেকাতে হবে। ভেটার কার্ডটি হবে স্মার্ট, যা দেখলে পৃথিবীর যেকোনো দেশে বলতে পারে এই লোক বাংলাদেশি।
[b]ঢাকা, এএম, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
শ্রেণীহীন
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে নির্ভুল ভোটার তালিকা প্রয়োজন: সিইসি
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সঠিক ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। বৃহস্পতিবার মানিকগঞ্জের শিবালয় উপজেলা কমপ্লেক্সে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন





