তরুণীর সঙ্গে প্রেমের অভিনয় ও মুঠোফোনে আপত্তিকর দৃশ্য ধারণ করার অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত যুবক রবিউল ফকিরকে গ্রেপ্তার করেছে। সে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ইদ্রিস ফকিরের ছেলে। ওই তরুণীর মা বাদী হয়ে ভাঙ্গা থানায় অপহরণ, ধর্ষণ ও তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা করেছেন।
গতকাল শনিবার সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে পুলিশ রবিউলকে আদালতে সোপর্দ করে। আদালত রিমান্ড শুনানির তারিখ আজ রবিবার ধার্য করে তাকে জেলহাজতে পাঠিয়েছেন।
পুলিশ জানায়,বখাটে রবিউল ইসলাম তার প্রতিবেশী এক তরুণীকে (১৮) দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল। একপর্যায়ে প্রেমের ফাঁদ পাতে রবিউল। গত কয়েক দিন আগে রবিউল ওই তরুণীকে দেখা করার কথা বলে কৌশলে তাঁর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন ও মোবাইলে ভিডিও ধারণ করে। এরপর থেকে তরুণীকে হুমকি দিতে থাকে যে তার কথামতো শারীরিক সম্পর্ক না করলে মোবাইলে ধারণ করা দৃশ্যটি ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। ওই তরুণী ঘটনাটি পরিবারকে জানালে তাঁর মা গত বৃহস্পতিবার রাতে বাদী হয়ে থানায় মামলা করেন।
[b]ঢাকা,৪ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
শ্রেণীহীন
মুঠোফোনে আপত্তিকর দৃশ্য,যুবকের রিমাণ্ড শুনানী আজ
তরুণীর সঙ্গে প্রেমের অভিনয় ও মুঠোফোনে আপত্তিকর দৃশ্য ধারণ করার অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত যুবক রবিউল ফকিরকে গ্রেপ্তার করেছে। সে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ইদ্রিস ফকিরের ছেলে। ওই তরুণীর মা বাদী হয়ে ভাঙ্গা থানায় অপহরণ, ধর্ষণ





