[b]চট্টগ্রাম:[/b] জেলার হাটহাজারী উপজেলার এগার মাইল এলাকায় সড়কে যাত্রীবাহী বাস-ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।
রোববার বিকেল পৌনে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা তিনজনের মৃত্যুর কথা জানালেও হাটহাজারী পুলিশ দুই জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন,সাত্তার  ও মো. হাসান । আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটহাজারি থানা ওসি মো. ইসমাইল জানান,বিকেলে রাঙামাটি রুটের শহরমুখী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে ট্যাক্সীর দুই যাত্রী মারা গেছেন।