বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম হানা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হকের সাথে সাক্ষাৎকালে এ উদ্বেগের কথা তুলে ধরেন।
রোববার বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইইউ রাষ্ট্রদূত বিদ্যমান আইনের সংশোধন করে মৃত্যুদণ্ডের বিধান হ্রাস এবং সিভিল সোসাইটিকে অবাধে ও বাধা-বিঘ্নহীন কাজ করতে সুযোগ করে দেয়ার প্রতি গুরুত্বারোপ করেন।
এসময় আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেন, সরকার আইনের শাসনে বিশ্বাসী। তিনি বলেন, বিচার বহির্ভূত প্রতিটি হত্যাকাণ্ডের অভিযোগ পাবার পর পরই সরকার তা তদন্ত করে দেখছে।
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]