ব্রাহ্মণবাড়িয়া শহরের পীরবাড়ি মেড্ডা এলাকায় একই পরিবারের ৩ সদস্যের রহস্যময় মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে পুলিশ ৩ জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর থেকে বাড়ির কর্তা ছেলু মিয়া পলাতক রয়েছেন।
মৃতরা হলেন-এলাকার ছেলু মিয়ার স্ত্রী নারগিছ আক্তার (৪০), মেয়ে তারিন (৭) ও ছেলে সাফি (৫)।
স্থানীয় সূত্র জানায়, রাতে স্বামী স্ত্রীর মধ্যে কথাকাটা হয়। পরে স্বামী তার মাছের খামারে চলে যায়। সকালে এসে তিনি দেখেন ৩ জন মারা গেছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, পারিবারিক কলহের জের ধরে হয়তো তাদের মৃত্যু হয়েছে। আমরা আলামত জব্দ করেছি। তবে হত্যা না আত্মহত্যা তা এখনো স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তা নিশ্চিত হওয়া যাবে।
[b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]