নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভার রূপসী স্লুসগেট এলাকায় স্থানীয় ডেকোর মাঠ থেকে আল আমিন (১৬) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে তার হাত বাঁধা লাশ উদ্ধার করা হয়।
নিহতের বাড়ি শরিয়তপুরের গোসাইরহাট উপজেলার নামেরপাড়া গ্রামে এবং রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র।
নিহতের বড়ভাই জজ মিয়া জানান,শনিবার রাত ৯টায় অজ্ঞাত ব্যক্তিরা বাড়ি থেকে মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে যায়।পরে সকাল ১০টায় স্লুইসগেট এলাকার ডেকোর মাঠে শিশুরা খেলতে গিয়ে হাত বাঁধা গলা কাটা মৃতদেহ দেখতে পায়।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই ) আব্দুল মান্নান জানান,লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]