লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা যুবলীগের সহ সভাপতিকে গুলি করেছে সন্ত্রাসীরা। যুবলীগ নেতার নাম বশির আহমেদ মানিক (৩২) বলে জানা যায়।
রোববার রাত সাড়ে ১০টার দিকে রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের পঁচা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
রামগঞ্জ উপজেলা যুবলীগের সংগঠনিক সম্পাদক ওহিদুর রহমান জামাল জানান, রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তার পেটে গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
রামগঞ্জ থানার ওসি লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ত্রাসীদের আটকের চেষ্টা চলছে।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে গুলি
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা যুবলীগের সহ সভাপতিকে গুলি করেছে সন্ত্রাসীরা। যুবলীগ নেতার নাম বশির আহমেদ মানিক (৩২) বলে জানা যায়। রোববার রাত সাড়ে ১০টার দিকে রামগঞ্জ উপজেলার





