রাজবাড়ীতে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার ছোট ভাই।
সোমবার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো. ফরহাদ শেখ (২৫) ও আহত হয়েছেন তার ছোট ভাই ফরিদ শেখ (৩০)বলে জানা যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, তারা পাবনা জেলার বেড়া উপজেলার মহনগঞ্জ গ্রামের মৃত জুলহাস শেখের ছেলে।
স্থানীয় জেলে বিকাশ চন্দ্র হালদার জানান,  সকালে অন্য জেলেদের মতো ফরিদ ও ফরহাদ নৌকায় করে পদ্মা নদীতে মাছ ধরতে যান। এসময় ঝড় শুরু হলে ফরিদ ও ফরহাদসহ কয়েকজন নৌকা নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের কাছে তীরে অবস্থান করছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে বজ্রপাত হলে তারা দুই ভাই গুরুতর আহত হন। এ অবস্থায় অন্য জেলেরা তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. আজিজুর রহমান এদের মধ্যে ফরিদকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত মো. ফরহাদ শেখ বলেন,  সাতদিন আগে তারা বাড়ি থেকে পদ্মা নদীর এই এলাকায় মাছ শিকার করতে আসেন।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]