চট্টগ্রামের বাকলিয়া থানার ৫ নম্বর ব্রিজ সিলভার প্যালেস কমিউনিটি সেন্টার এলাকায় ছিনতাইকারির ছুরিকাঘাতে মো.আলাউদ্দিন (১৮)নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহষ্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত যুবক কুমিল্লার মুরাদনগর এলাকার আবুল হোসেনের পুত্র।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, নিহত আলাউদ্দিন একজন হোটেল কর্মচারী। রাত সাড়ে তিনটার দিকে কর্মস্থল থেকে নগরীর তক্তার পুল ফয়সাল কলোনি এলাকার বাসায় ফেরার পথে ছিনতাইকারিরা তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
[b]চট্টগ্রাম, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
চট্টগ্রামের বাকলিয়া থানার ৫ নম্বর ব্রিজ সিলভার প্যালেস কমিউনিটি সেন্টার এলাকায় ছিনতাইকারির ছুরিকাঘাতে মো.আলাউদ্দিন (১৮)নামে এক যুবকের মৃত্যু হয়েছে।