মানিকগঞ্জ সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ দুলালী রানী সরকার ও তার স্বামী শরীয়তপুর জেলা মৎস কর্মকর্তা দয়াল চন্দ্র সরকার বাস চাপায় নিহত হয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ১২টায় ঢাকা আরিচা মহসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্প নগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দম্পতির বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সাকুচিয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১২টার দিকে ডাঃ দুলালী রানী এবং তার স্বামী মোটরসাইকেল করে ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময় মানিকগঞ্জগামী একটি বাস ওভার টেকিং করার সময় তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।
গোলড়া হাইওয়ে পুলিশের ওসি হুমায়ুন কবির জানান, নিহতদের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান ভিলেজ লাইন পরিবহনের ওই বাসটিকে জেলা পুলিশ লাইন এলাকা থেকে আটক করা হলেও বাসের চালক পালিয়ে গেছে।
[b]ঢাকা, ৬ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
শ্রেণীহীন
মানিকগঞ্জে বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত
মানিকগঞ্জ সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ দুলালী রানী সরকার ও তার স্বামী শরীয়তপুর জেলা মৎস কর্মকর্তা দয়াল চন্দ্র সরকার বাস চাপায় নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১২টায় ঢাকা আরিচা মহসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্প নগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে





