৭ দফা দাবিতে মঙ্গলবার থেকে ঢাকা, গাজীপুর ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ৬ জেলার সকল রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে এ স্থগিতাদেশ কার্যকর হবে।
ঢাকা বিভাগীয় উত্তরাঞ্চলীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আমিনুল হক শামীম মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় এ তথ্য জানিয়েছেন।
এর আগে, ঢাকা-গাজীপুরসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সকল জেলা পরিবহন মালিক-শ্রমিকদের যৌথসভা শেষে সোমবার বিকেল ৩টায় ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার সকাল ৬টা থেকে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোণা, শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল জেলায় এ ধর্মঘট চলে।
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
ঢাকা ময়মনসিংহসহ ৮ জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহার
৭ দফা দাবিতে মঙ্গলবার থেকে ঢাকা, গাজীপুর ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ৬ জেলার সকল রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে এ স্থগিতাদেশ কার্যকর হবে। ঢাকা বিভাগীয় উত্তরাঞ্চলীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আমিনুল হক
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নির্দিষ্ট পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট আগামী সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে।
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
এলপিজি ব্যবসায়ীদের ডাকা দুদিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় সংশ্লিষ্ট সংগঠনটি।
এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে: জ্বালানিমন্ত্রী
বিশ্বজুড়ে জ্বালানি খাতে সংকটের মধ্যে এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ ধরনের পরিস্থিতিতে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে চলাচলকারী বাস মৌলভীবাজারে আটকে রাখা এবং পরিবহন শ্রমিকদের মারধরের প্রতিবাদে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ: হাইকোর্ট
আদালতের কোনো রায় বা আদেশের প্রতিবাদে হরতাল, ধর্মঘট কিংবা কর্মবিরতি আহ্বান করা অবৈধ ও সংবিধানবিরোধী বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের কর্মসূচি ডাকা হলে সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে আইনগত ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
















