পঞ্চগড়ে চার বোতল ফেনসিডিলসহ আব্দুস সামাদ নামে এক তরুণকে আটক করেছে সদর থানা পুলিশ।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ভাউলাপাড়া এলাকা থেকে পঞ্চগড় সদর থানার এএসআই মোকাদ্দেস আলীর নেতৃত্বে একদল পুলিশ তাকে চার বোতল ফেনসিডিলসহ আটক করে।
আব্দুস সামাদ সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের মাগুড়া সেনপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সামাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
পঞ্চগড়ে ফেনসিডিলসহ তরুণ আটক
পঞ্চগড়ে চার বোতল ফেনসিডিলসহ আব্দুস সামাদ নামে এক তরুণকে আটক করেছে সদর থানা পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ভাউলাপাড়া এলাকা থেকে পঞ্চগড় সদর থানার এএসআই মোকাদ্দেস আলীর





