রাঙামাটিতে প্রিয়ময় চাকমা কার্বারী (৪৬)ও সুষময় চাকমা (৩৫) নামে ২ সহোদরকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এরা দুজনেই পার্বত্য আঞ্চলিক সংগঠন জেএসএস(সন্তু) গ্রুপের সমর্থক।
সোমবার রাত ১১টার দিকে লংগদু উপজেলায় নিজ বাড়িতে হানা দিয়ে তাদের অপহরণ করে নিয়ে যায়।
এরা হলেন- উপজেলার আটারকছড়া ইউনিয়নের বড় উল্টাছড়ি গ্রামের সোনাগাজী চাকমার ছেলে।
স্থানীয়রা জানায়, রাত ১১টার দিকে উপজেলার বড় উল্টাছড়ি গ্রামের সোনাগাজী চাকমার বাড়িতে ১০/১২ জন অস্ত্রধারী দুর্বৃত্ত হানা দিয়ে প্রিয়ময় চাকমা কার্বারী ও সুষময় চাকমাকে অপহরণ করে নিয়ে যায়।
এদিকে, উপজেলা জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু লারমা গ্রুপের সাধারণ সম্পাদক মনিশংকর চাকমা জানান, জেএসএস (সংস্কার) গ্রুপের বাঘাইছড়ি শাখার লিডার জুপিটার চাকমার নেতৃত্বে ১০/১২ জন রাতের বেলায় অস্ত্রের মুখে তাদের অপহরণ করেছে।
লংগদু থানা ওসি আবুল কালাম চৌধুরী বলেন, আটারকছড়াতে রাতের বেলায় একই পরিবারের দুইজনকে অপরহরণ করা হয়েছে বলে আমাকে জানানো হয়েছে। তবে, কোনো লিখিত অভিযোগ পাইনি। ঘটনা তদন্তের জন্য পুলিশের একটি দল ওই এলাকায় পাঠানো হয়েছে।
অপহরণের খবর শুনে ওই এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল গেছে বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে।
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]