ঢাকা-আরিচা মহাসড়কে বাস চাপায় রুবেল (৩০) ও স্বজেল (৩২) নামে দুই ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। মানিকগঞ্জের জোকা এলাকায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে মোটরসাইকেল যোগে পাটুরিয়া ঘাটের দিকে যাওয়ার পথে রুবেল ও স্বজেলকে একটি ঈগল পরিবহন চাপা দেয়। এতে ঘটনাস্থলে দু’জনেই মারা যান।
প্রতিবাদে ছাত্রলীগ ও স্থানীয়রা ঢাকা-আরিচা মহাসড়কে একটি বাসে অগ্নিসংযোগ ও দুটি বাস ভাঙচুর করে। এ সময় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
ঘিওর থানার অফিসার ইন চার্জ (ওসি) শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]