ভোলায় কীটনাশক প্রয়োগ করে পাঁচটি ঘেরের মাছ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ছয় লাখ টাকার মাছ লুট করে করে।
শুক্রবার রাতে চরফ্যাশন ও লালমোহনে এ ঘটনা ঘটে।
জানা যায়, চরফ্যাশনের ঘোষেরহাট সংলগ্ন নাছির মিজি ও বাবুল সরদারের ঘেরে শুক্রবার রাতে দুর্বৃত্তরা কীটনাশক প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার মাছ লুটে নেয়।
একই রাতে চরফ্যাশনের চরমানিকার চরফারুকীতে আবু তাহের মিয়ার ঘেরে ও মানিকার ঠোডার কয়ছর মীরের ঘেরে কীটনাশক প্রয়োগ করে দুই লাখ টাকার মাছ লুটে নেয়।
এছাড়া লালমোহনের বদরপুর ইউনিয়নের চরটিটিয়া গ্রামের আ. রশিদ মিয়ার ঘেরে কীটনাশক প্রয়োগ করে প্রায় এক লাখ টাকার মাছ লুটে নেয়।
ঘের মালিকরা জানিয়েছেন, পাঁচটি ঘেরের মাছ লুটের ঘটনায় পৃথক পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
ভোলায় ৬ লাখ টাকার মাছ লুট
ভোলায় কীটনাশক প্রয়োগ করে পাঁচটি ঘেরের মাছ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ছয় লাখ টাকার মাছ লুট করে করে। শুক্রবার রাতে চরফ্যাশন ও লালমোহনে এ ঘটনা ঘটে। জানা যায়, চরফ্যাশনের ঘোষেরহাট সংলগ্ন নাছির মিজি ও বাবুল সরদারের ঘেরে শুক্রবার রাতে দুর্বৃত্তরা কীটনাশক





