গভীর সঙ্কটে সুচিত্রা সেন, গতকাল মধ্যরাত থেকে ফের শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। ইশারায় বুকে ব্যথার কথা জানান সুচিত্রা সেন। মহানায়িকার শ্বাসকষ্ট হচ্ছে অনুমান করে ছুটে আসেন চিকিৎসকেরা। এন্ডোট্র্যাকিয়াল টিউবের সাহায্যে অক্সিজেন চলছে তার। তা সত্বেও কেন তার শ্বাসকষ্ট, তা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকেরা।
রক্তে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের মাত্রা কত, তা দেখতে আজ সুচিত্রা সেনের ব্লাড গ্যাস পরীক্ষা করা হবে। এরপরই এন্ডোট্র্যাকিয়াল টিউব খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা।
গতকাল সুচিত্রা সেনের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও সঙ্কট এখনও কাটেনি বলে জানিয়েছিলেন ডাক্তাররা। তার রক্তে অক্সিজেনের মাত্রা তুলনায় ভাল ছিল। হৃদস্পন্দন ও রক্তচাপ স্বাভাবিক ছিল। বুকের এক্স-রে ফল ভাল। জ্ঞান হয়েছিলেন। হাত নেড়ে কথাও বলেন তিনি। সূত্র: জিনিউজ