শেরপুর-জামালপুর পরিত্যাক্ত ফেরিঘাট সংলগ্ন পুরাতন ব্র‏হ্মপুত্র নদের পূণ্য সলিলে অবগাহন করে অষ্টমী স্নান করেছে হিন্দু পুণ্যার্থীরা।
সোমবার ভোর থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত হাজার হাজার হিন্দু পূণ্যার্থী নারী-পরুষ, আবাল-বৃদ্ধ-বনিতা এ অষ্টমী স্নানে অংশগ্রহণ করে।
স্নান শেষে পূণ্যার্থীরা স্থানীয় দয়াময়ী মন্দিরে পূজা-অর্চনা, অর্ঘ্য প্রদান করে। এ উপলক্ষে দয়াময়ী মন্দির প্রাঙ্গন এলাকায় তিন দিনব্যাপী এক মেলার আয়োজন করা হয়েছে।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]