[b]নাটোর:[/b] ৪৮ ঘন্টার হরতাল ও টানা অবরোধের সমর্থনে এবং একদলীয় নির্বাচন বাতিলের দাবীতে নাটোরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ১৮ দলীয় জোট। আর সিইসি রকিব উদ্দিনের কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্রশিবির।
সকালে শহরের হাফরাস্তা এলাকায় জেলা ১৮ দলের সমন্বয়কারী জেলা বিএনপির সেক্রেটারী আমিনুল হকের নেতৃত্বে মিছিল করে বিএনপি। মিছিল শেষে বড় হরিশপুর বাইপাস মোড়ে সমাবেশে বক্তব্য দেন জেলা ১৮ দলের সদস্য সচিব ও জামায়াতের জেলা সেক্রেটারী অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান,প্রচার সম্পাদক আতিকুল ইসলাম রাসেল,জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন চৌধুরী,জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান আসাদ ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি আলী আল মাসুদ মিলন ।
এছাড়া শহরের কানাইখালী সাহারা প্লাজার সামনে থেকে একটি মিছিল বের করে ছাত্রশিবির। পরে বাইপাস চত্বরে সিইসি রকিব উদ্দিনের কুশ পুত্তলিকা দাহ,ঝাটাপেটা ও জুতা নিক্ষেপ করে শিবিরকর্মীরা।
হরতালে নাটোরে সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শহর ও মহাসড়কে র্যা ব পুলিশ ও সেনা টহল অব্যাহত রয়েছে। শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রেণীহীন
নাটোরে নির্বাচন বাতিলের দাবীতে সিইসির কুশপুত্তলিকা দাহ
৪৮ ঘন্টার হরতাল ও টানা অবরোধের সমর্থনে এবং একদলীয় নির্বাচন বাতিলের দাবীতে নাটোরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ১৮ দলীয় জোট। আর সিইসি রকিব উদ্দিনের কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্রশিবির





