লক্ষ্মীপুর যুবলীগ নেতা মোঃ শাহাদাৎ হোসেনকে (৩৫) ২টি অস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ আটক করেছে রামগঞ্জ থানার পুলিশ। রোববার রাত সাড়ে ১০ টায় শেখপুর বাজার থেকে তাকে আটক করা হয়।
রামগঞ্জ থানার ওসি মো: লোকমান হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শেখপুর বাজার থেকে ১ টি সুটার মেশিন, ১ টি বিদেশি রিভালবার ও ৪ রাউন্ড গুলিসহ শাহাদাৎ হোসেন কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে রামগঞ্জ থানায় অপহরণ, সন্ত্রাসী, চাঁদাবাজীসহ  একাধিক মামলা রয়েছে।
[b]লক্ষ্মীপুর,২৪ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]