পক্ষপাতিত্ব ও দুর্নীতিগ্রস্ত নির্বাচন কমিশনকে  ভেঙ্গে  পুনর্গঠনের দাবি জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের   (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। সরকারের আজ্ঞাবহ ও  অর্থবহ নির্বাচন কমিশন হলফ নামায় মিথ্যা তথ্য প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে না।
আজ বৃহস্পতিবার দুপুরে  ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক এই দাবি জানান। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, তোফায়েল আহমেদ ও দিলীপ কুমার প্রমুখ।
ড. বদিউল আলম মজুমদার স্থানীয় সরকার কমিশন গঠন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে আমলাতন্ত্রের খবরদারি মুক্ত করারও দাবি জানান ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুদক কমিশনার সাহাবুদ্দিন টিআইবিকে দেখে নেয়ার হুমকি দিতে পারেন না। একটি সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী পর্যায়ে থেকে অপর একটি গবেষণামূলক ও আন্তর্জাতিকমানের প্রতিষ্ঠানকে দেয়া অন্যায়।
ড.বদিউল আলম মজুমদার বলেন, সৎ সাহসী,  যোগ্য, নিরপেক্ষ ও ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। তবেই নির্বাচনে ভোট ও ফলাফল জালিয়াতি, কারচুপি এবং সহিংসতা অনেক কমে যাবে। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন  মেরুদন্ডহীন, পক্ষপাতিত্ব ও সরকারের আজ্ঞাবহ। এই কমিশন কোনো দিন নিরপেক্ষ কাজ করতে পারবে না।
তিনি বলেন, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপডেট তথ্য নেই। তারা ইচ্ছে করেই এই ওয়েবসাইটে তথ্য আপডেট করছে না।
বদিউল আলম মজুমদার বলেন, জাতীয় এবং উপজেলা নির্বাচনে প্রাথীদের হলফনামায় মিথ্যা তথ্য দেয়ার অপরাধে তাদের বিরুদ্ধে  নির্বাচন কমিশন আইনগত ব্যবস্থা নিতে পারে। এমনকি মিথ্যা তথ্য প্রদানকারী এবং নির্বাচিত প্রার্থীর ফলাফল বাতিল পর্যন্ত করতে পারে। কিন্তু  নির্বাচন কমিশন তা না করে সাফাই গাচ্ছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে।
তিনি বলেন, এই বিষয়ে দুদক শক্তভুমিকা নিলে আগামীতে অপরাধীরা প্রার্থী হবার সাহস পাবে না।
তিনি বলেন, বর্তমানে রাজনীতিতে অপরাধীদের নেতা হবার প্রবনতা অনেক বেড়েছে। একইসঙ্গে রাজনীতিবিদদের  মধ্যেও অপরাধের প্রবনতা অস্বাভাবিক হারে বাড়ছে।
উপজেলা এবং ইউপিসহ স্থানীয় সরকার নির্বাচনসমূহকে নির্দলীয় ভাবেই হওয়া উচিত বলে মন্তব্য করেন  তিনি। কারণ দলভিত্তিক নির্বাচন হলে তা মর্যাদার লড়াইয়ে পরিণত হবে। ফলে জয়ের জন্য দলগুলোর মরিয়া হয়ে উঠে এবং অপরাধীদের কদর বাড়ে। রাজনীতিতে দুর্বৃত্তায়ন এবং অপরাধীদের নিয়ন্ত্রনে যাচ্ছে রাজনীতি।
[b]ঢাকা,একে,২৯ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]