জেলার লাখাইয়ে ডাক্তারের স্কুল পড়ুয়া মেয়েকে উত্যক্তের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন  আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার করাব গ্রামের জনৈক ডাক্তারের স্কুল পড়ুয়া মেয়েকে একই গ্রামের শওকত আলীর ছেলে সাদেক মিয়া উত্যক্ত করে। এ ঘটনার জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। গুরুতর আহত ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
[b]হবিগঞ্জ,৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]