[b]কায়রো:[/b] সেনা অভ্যুত্থানে মিশরের ক্ষমতাচ্যুত সরকার দেশটির সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের করেছে। সোমবার এ অভিযোগ দায়ের করা হয় বলে জানিয়েছে আল জাজিরা।
দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের বিষয়টি তদন্তের আহ্বান জানানো হয়েছে অভিযোগে। এ ছাড়া, অভ্যুত্থানের পর থেকে মুসলিম ব্রাদারহুডের উপর যে দমন-পীড়ন চালানো হয়েছে সে বিষয়েও তদন্তের আহ্বান জানানো হয়।
সামরিক বাহিনী মুরসি সমর্থকদের ওপর যেসব অপকর্ম করেছে সেসব বিষয়ে অনুসন্ধানের জন্য অভিযোগে অনুরোধ করা হয়েছে।
'আরভাইন থানভী নাটাস সলিসিটরস' নামক আইনজীবীদের সংগঠন আইসিসি'র কাছে এই লিখিত অভিযোগ দায়ের করেন। বিবৃতিতে সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করে বলা হয়েছে, মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি এবং তার সরকারের বিপক্ষে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসে সেনাবাহিনী। এই অভ্যুত্থানের বিরুদ্ধে যারা প্রতিবাদের জন্য একত্রিত হন তাদের উপর নির্মমভাবে অত্যাচার-নিপীড়ন চালানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়, ২০১৩ সালের নভেম্বরে এই আইনি দলটি তাদের অনুসন্ধানি প্রতিবেদনে অভিযোগের বিস্তারিত তুলে ধরেন। প্রতিবেদনে সেনাবাহিনী, পুলিশ এবং রাজনীতিকদের মানবতার বিরুদ্ধে করা অপরাধের বিস্তারিত তুলে ধরেন। মিশরের সাধারণ জনগণ যারা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ করছেন তাদের বিরুদ্ধেও অপরাধ সংগঠিত হচ্ছে বলে জানিয়েছে আইনজীবী দলটি।
গত বছরের জুলাইয়ে অভ্যুত্থানের পরে মুরসি সমর্থকরা যখন ব্যাপক প্রতিবাদ শুরু করেন তখন শত শত মুসলিম ব্রাদারহুড সমর্থকদের হত্যা এবং হাজার হাজার সদস্যকে আটক করা হয়।
দলটিকে একটি 'সন্ত্রাসী' সংগঠন হিসেবে আখ্যা দিতে ডিসেম্বরের ২৫ তারিখের মধ্যে সরকারের পরিকল্পনায় দেশব্যাপী সংঘর্ষ এবং আটক শুরু হয়। সূত্র: আল জাজিরা
শ্রেণীহীন
মিশরের সেনা শাসনের বিরুদ্ধে ব্রাদারহুডের অভিযোগ দায়ের
সেনা অভ্যুত্থানে মিশরের ক্ষমতাচ্যুত সরকার দেশটির সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের করেছে। সোমবার এ অভিযোগ দায়ের করা হয় বলে জানিয়েছে আল জাজিরা।





