আগামীকাল বৃহস্পতিবার ২০১৪-১৫ অর্থবছরের জন্য জাতীয় বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ওইদিন বিকাল ৩টায় অর্থমন্ত্রী মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম এবং ব্যক্তিগত অষ্টম বাজেট সংসদে উপস্থাপন করবেন। গত কয়েক বছরের মতো এবারও পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বাজেট উপস্থাপনের পরদিন শুক্রবার বিকেল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানায় সূত্রটি।
অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় বাজেটের সংক্ষিপ্তসার, বার্ষিক আর্থিক বিবৃতি, সম্পূরক আর্থিক বিবৃতি, মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি, ডিজিটাল বাংলাদেশের পথে অগ্রযাত্রা: হালচিত্র ২০১৪, বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়ন: সাফল্যের অগ্রযাত্রা, রেল যোগাযোগ ব্যবস্থা: উন্নয়নের পথে অভিযাত্রা, বাংলাদেশে দারিদ্র্য ও অসমতা: উত্তরণের পথে যাত্রা, পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশ, জেলাভিত্তিক বাজেট বরাদ্দ ২০১৪-১৫ (সিলেট, খুলনা, চট্টগ্রাম, টাঙ্গাইল, বরিশাল, রাজশাহী ও রংপুর জেলা), জেন্ডার বাজেট প্রতিবেদন, সংযুক্ত তহবিল প্রাপ্তি, অর্থনৈতিক সমীক্ষা, মঞ্জুরি ও বরাদ্দের দাবিসমূহ (অনুন্নয়ন ও উন্নয়ন), মঞ্জুরি ও বরাদ্দের দাবিসমূহ (উন্নয়ন) এবং মধ্যমেয়াদি বাজেট কাঠামো উত্থাপন করা হবে।
একই সঙ্গে পরিকল্পনা কমিশন প্রণীত বার্ষিক উন্নয়ন কর্মসূচি: ২০১৪-১৫ এর একটি দলিল এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রণীত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কার্যাবলী: ২০১৩-১৪ জাতীয় সংসদে পেশ করা হবে।
ওয়েবসাইটে প্রকাশসহ জাতীয় সংসদ থেকে বাজেটের উল্লিখিত সকল তথ্যাদি ও গুরুত্বপূর্ণ দলিল সরবরাহ করা হবে।
অর্থবিভাগ সূত্র জানিয়েছে, বাজেটকে আরও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থবিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd থেকে বাজেটের সকল তথ্যাদি ও গুরুত্বপূর্ণ দলিল যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাঠ ও ডাউনলোড করতে পারবেন।
পাশাপাশি দেশ বা বিদেশ থেকে উক্ত ওয়েবসাইটের মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ প্রেরণ করা যাবে। প্রাপ্ত সকল মতামত ও সুপারিশ বিবেচনা করা হবে। জাতীয় সংসদ কর্তৃক বাজেট অনুমোদনের সময়ে ও পরে তা কার্যকর করা হবে।
ব্যাপক ভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সরকারি ওয়েবসাইট লিংক www.bangladesh.gov.bd, www.nbr-bd.org, www.plancomm.gov.bd, www.imed.gov.bd, www.bdpressinform.org, www.pmo.gov.bd ইত্যাদি ঠিকানায়ও বাজেট সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিকালে বাজেট ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার ২০১৪-১৫ অর্থবছরের জন্য জাতীয় বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ওইদিন বিকাল ৩টায় অর্থমন্ত্রী মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম এবং ব্যক্তিগত অষ্টম বাজেট সংসদে উপস্থাপন করবেন। গত কয়েক
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে তিন ভুয়া ভোটার আটক
ঠাকুরগাঁও প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জামায়াত আমির মাদরাসাকে যারা অবজ্ঞা করবেন, দুনিয়াতেও তারা অসম্মানিত হবেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, মাদ্রাসা নিয়ে হাজার অবহেলা, অবজ্ঞা ও ষড়যন্ত্র চলছে। সরকারি আলিয়া মাদ্রাসাগুলো এখন ভূতুড়ে মরুভূমিতে পরিণত হয়েছে। এমপিওভুক্ত যেসব মাদ্রাসা আছে, সেগুলোর অবস্থাও ভালো না। সিলেবাসকে সংকুচিত করা হয়েছে। এখন আবার কায়দা করে মাদ্রাসাকে স্কুল বানানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
নাহিদ ইসলাম আসামের মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশেরই লড়াই
ভারতের রাজ্য আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশেরই ‘অস্তিত্ব ও সার্বভৌমত্বের’ লড়াই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সম্প্রতি আসামে সহস্রাধিক বাড়িঘর ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সেখানে বাংলাভাষী মুসলমানদের ‘রাষ্ট্রহীন’ করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। এই সংকট নিরসনে বাংলাদেশ সরকারকে কেবল চিঠি আদান-প্রদান না করে আন্তর্জাতিক মঞ্চে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৯ম বৈঠক চলছে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক চলছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টা থেকে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়।
১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি।
















