বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, “আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই।” তাঁর দাবি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এমন রাজনৈতিক পরিবেশ তৈরি করেছিল, যেখানে যোগ্যতা ও দক্ষতা থাকা সত্ত্বেও অনেকেই নির্বাচনে অংশ নেওয়ার সাহস পেতেন না।

তিনি বলেন, অর্থ-সম্পদ, জনপ্রিয়তা ও যোগ্যতা থাকা সত্ত্বেও অযোগ্য, অসৎ ও সমাজের নিকৃষ্ট মানুষের দাপটের কারণে ভালো মানুষেরা নির্বাচনে অংশ নিতে পারতেন না।

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন স্পিকার। তিনি বলেন, গত ১৭ বছরে মানুষ কোনো সুষ্ঠু নির্বাচন দেখেনি। তাই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের এমন পদ্ধতি বেছে নেওয়া উচিত, যাতে সুষ্ঠু নির্বাচনের বাইরে অন্য কোনো বিকল্পের সুযোগ না থাকে।

ভোলার প্রাকৃতিক গ্যাস প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জেলাটিতে পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাস রয়েছে। বর্তমানে দেশজুড়ে জ্বালানি সংকটের কারণে মানুষ কাজ করতে পারছে না। ভোলার গ্যাস ভোলার মানুষ ব্যবহার করবে—এটি তাদের ন্যায্য অধিকার।

তিনি আরও বলেন, এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ভোলার গ্যাস স্থানীয় উন্নয়নে ব্যবহারের সুযোগ তৈরি করা উচিত।

এ সময় ভোলার জেলা প্রশাসক ড. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসারসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এস