বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে তাঁদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ আবু সায়েম।

আটক ব্যক্তিরা হলেন হিমেল, সিয়াম ও মিনহাজ। তাঁদের মধ্যে হিমেল আলিম দ্বিতীয় বর্ষে এবং মিনহাজ আলিম প্রথম বর্ষে পড়াশোনা করেন।

প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ আবু সায়েম বলেন, “আপনাদের সহযোগিতায় আমরা তিনজন ভুয়া ভোটার পেয়েছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আপাতত তাঁদের একটি কক্ষে আটকে রাখা হয়েছে। তাঁদের বিষয়ে কিছুক্ষণের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে।”

এনএইচ