চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকা থেকে এক গার্মেণ্টস কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সাজেদ আক্তার (৩২)। তাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার গভীর রাত আড়াইটার দিকে পুলিশ শাপলা আবাসিক এলাকা সংলগ্ন পাহাড়ের পাদদেশ থেকে লাশ উদ্ধার করে।
আকবর শাহ থানার ওসি আব্দুল মজিদ জানান, সাজেদা নগরীর নাসিরাবাদ এলাকার সাগরিকা গার্মেণ্টসের কর্মী। পাহাড়ের নিচে বস্তিঘরে তার বাসা।
সোমবার গভীর রাতে তার বাসায় দুর্বৃত্তরা ঢুকে তাকে ছুরিকাঘাতে খুন করে লাশ পাহাড়ের নিচে ফেলে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তবে কারা তাকে খুন করেছে এ বিষয়ে ওসি সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারেনি।
[b]ঢাকা, ২৭মে(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]