গাইবান্ধার খোলাহাটি ইউনিয়নের কাজীবাড়ী এলাকায় নির্মাণাধীন মসজিদের দেয়াল ধসে গতকাল রবিবার রাতে দুই শিশু নিহত হয়েছে।
নিহতরা হচ্ছে- কাজী বাড়ির কাজী খালেদ মাহমুদ বিপ্লবের ছেলে কাজী সাফল্য (৫) ও আবদুল মান্নানের ছেলে বিশাল (৫)। বিশাল রবিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ থেকে ওই এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
খোলাহাটি ইউপি চেয়ারম্যান কাজী উলফাত জানান, মসজিদের কাজ গত ক'দিন ধরে বন্ধ ছিল। এলাকার শিশুরা অর্ধসমাপ্ত মসজিদের জানালার সানশেডসহ বীম ও দেয়ালের ওপরে উঠে খেলাধুলা করতো রবিবার সন্ধ্যা ৭টার দিকে খেলতে গেলে অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে হঠাৎ বীমসহ দেয়াল ধ্বসে পড়ে। বীমের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বিশাল মারা যায়।
গুরুতর আহত কাজী সাফল্যকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কাজী সাফল্য স্থানীয় আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের নার্সারীর ছাত্র। রাত সাড়ে ১২টার দিকে তার লাশ বাড়িতে নিয়ে আসা হলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
গাইবান্ধা সদর থানার ওসি আহমেদ রাজিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
[b]ঢাকা, ০২ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
শ্রেণীহীন
মসজিদের দেয়াল ভেঙ্গে ২ শিশুর মৃত্যু
গাইবান্ধার খোলাহাটি ইউনিয়নের কাজীবাড়ী এলাকায় নির্মাণাধীন মসজিদের দেয়াল ধসে গতকাল রবিবার রাতে দুই শিশু নিহত হয়েছে। নিহতরা হচ্ছে- কাজী বাড়ির কাজী খালেদ মাহমুদ বিপ্লবের ছেলে কাজী সাফল্য (৫) ও আবদুল মান্নানের ছেলে বিশাল (৫)





