[b]নাটোর: [/b]জেলার গুরুদাসপুরে ২৫০ বোতল ফেন্সিডিলসহ ৩জনকে আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার ভোরে নাটোরের কাছিকাটা টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করে ডিবি।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান প্রধান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী যমুনা কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিসের একটি পিকআপ ভ্যান থেকে বইয়ের কার্টনে থাকা ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় চালক, হেলপারসহ ৩জনকে আটক করা হয়।
শ্রেণীহীন
২৫০ বোতল ফেন্সিডিলসহ আটক ৩
নাটোর: জেলার গুরুদাসপুরে ২৫০ বোতল ফেন্সিডিলসহ ৩জনকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার ভোরে নাটোরের কাছিকাটা টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করে ডিবি।





