নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকা থেকে মুরগী ব্যবসায়ী শহীদুল ইসলামকে (৩৫) নিখোঁজের ২৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। কাঁচপুর ব্রিজের নিচ থেকে অজ্ঞান অবস্থায় শনিবার রাত ১০টায় তাকে উদ্ধার করা হয়।
ফতুল্লা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম জানান, স্থানীয় লোকজন কাঁচপুর ব্রিজের নিচে একজনকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে শহীদুল ইসলামকে উদ্ধার করে।
জানা যায়,শহীদুল ইসলাম তল্লা সরদার পাড়া রেললাইন এলাকার একজন মুরগী ব্যবসায়ী।
শুক্রবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর শহীদুলের স্ত্রী সুমি বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন।
[b]ঢাকা,১১ মে (টাইম নিউজ বিডি)/কেএ[/b]